অপরাধ

সোনা চোরাচালান মামলায় চীনা নাগরিকের ৭ বছরের কারাদণ্ড

  জাগো কণ্ঠ ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০২২ , ৮:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি সোনার বার উদ্ধারের ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় চীনা নাগরিক ফ্যান রংগুইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুননেছার আদালত এই রায় দেন। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষের নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এই ঘটনায় পতেঙ্গা থানায় বিমানবন্দর কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহারিয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় ২০১৯ সালের সেপ্টেম্বরে চীনা নাগরিক ফান রংগুইকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পতেঙ্গা থানা পুলিশ। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আরও খবর: