দেশজুড়ে

সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার

  জাগো কণ্ঠ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ১:৪৩ অপরাহ্ণ

র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৯ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ দুপুর ১২.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুলস্থ  বগুড়া টু ঢাকা মহাসড়কের পাশে খান আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার এবং ০১ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ সুমন মিয়া(৩৫), পিতাঃ মোঃ শাহজাহান মিয়া, সাং- দক্ষিন পৈরতলা, থানাঃ বি-বাড়িয়া সদর, জেলাঃ কুমিল্লা।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।