জাগো কন্ঠ ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩:৪১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে মরহুম মোহাম্মদ আলী তালুকদারের পরিবারের উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী পুটিয়া বড় তালুকদার বাড়ি, আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি. এম. গোলাম মোস্তফার বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের পিতা।
দোয়া মাহফিলে সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানসহ নৌপ্রধানের আস্থাভাজন ও আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি. এম. গোলাম মোস্তফার মরহুম পিতা মোহাম্মদ আলী তালুকদার এবং সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি হাজ্বী এম এ কাইয়ূম চুন্নি মুন্সি, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক কে এম ইয়াকুব, সাবেক ব্যাংকার আব্দুল মালেক তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল ভূইয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার।
জাগো কণ্ঠ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো: আলী মুবিন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল বাশার, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি শহিদুজ্জামান খান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি রায়েজুল আলম, নাগরিক টিভি’র জেলা প্রতিনিধি সাহাদাত হোসেন হিরু,
এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার মাহাবুব তালুকদার,
দৈনিক আজকালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো: নাসির খান, গণমুক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার মেহেদি হাসান শফি, দৈনিক দিন প্রতিদিনের জেলা প্রতিনিধি মো: মাসুম তালুকদার, দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো: আক্তার হোসেন মোল্লা, মোঃ বাবু সিকদার প্রমুখ।











