দেশজুড়ে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম আজিজুল হক মারা গেছেন

  জাগো কণ্ঠ ডেস্ক ১৫ জানুয়ারি ২০২৫ , ৫:২৩ পূর্বাহ্ণ

ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি এবং তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম আজিজুল হক মারা গেছেন।
আজ বুধবার(১৬ ডিসেম্বর) রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরায় তার নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ১৯৯৬ সালে জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি স্থনীয় সরকার, নৌপরিবহন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

১৯৭০ সালে পার্লামেন্ট সদস্য (এম এন এ) আব্দুর রহমান বকাউলের ছেলে এম আজিজুল হকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। এম আজিজুল হকের এক ছেলে হা‌সিব আজিজ চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (সিএম‌পি) বর্তমান ক‌মিশনার হিসাবে দায়িত্বরত রয়েছেন।

১৯৪০ সালের ১৩ ডি‌সেম্বর শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগা বকাউল কান্দিতে এক সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবা‌রের জন্মগ্রহন করেন এম. আজিজুল হক। তিনি বাংলা‌দেশ পু‌লি‌শের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ প‌দসহ ইসলা‌মী ব‌্যাংকের ভাইস প্রেসি‌ডেন্ট, রূপালী ইন্সু‌রে‌ন্স লি‌মি‌টে‌ডের অর্থ উপ‌দেষ্টা ছি‌লেন। তি‌নি স্ত্রী, তিন পুত্র, না‌তি-নাতনিসহ অসংখ‌্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন। তার মৃত্যুতে পরিবারসহ গ্রামের বাড়ির এলাকায় জনমনে বইছে শোকের মাতন।

শ/শ/আই

আরও খবর: