জাগো কন্ঠ ১১ আগস্ট ২০২৫ , ১০:০৯ পূর্বাহ্ণ
মাহাবুব তালুকদার, নিজ্বস্ব প্রতিবেদক:
গাজীপুরে কর্মরত সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদ ও বিচারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকালে শহরের রূপসী বাংলা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের প্রধান সড়কে কর্মসূচির আয়োজন করেন জাতীয় সাংবাদিক সংস্থার শরীয়তপুর জেলা কমিটি। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। সেই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের ওপর সব ধরনের হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার শরীয়তপুর জেলা কমিটির সভাপতি ও ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সহ-সভাপতি হাজ্বী এমএ কাইয়ুম চুন্নু মুন্সী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী মুবিন ও সাধারণ সম্পাদক ড. মাহবুবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির , সহ-সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব তালুকদার, সাংগঠনিক সম্পাদক এসএম সোহেল রানা, দপ্তর সম্পাদক মোঃ আহসান হাবীব, অর্থ সম্পাদক মোঃ আবুল কালাম প্রমুখ।










