জাগোকন্ঠ ২৫ মার্চ ২০২৩ , ১০:২৩ পূর্বাহ্ণ
জামালপুর জেলা প্রতিনিধি:
রমজান মাস এলেই মাথাচাড়া দিয়ে ওঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এ যেন সবজির বাজারে আগুন দাম , এই সময় বেগুন, শসা ও লেবুর চাহিদা বেশি থাকায় বেড়ে যায় এসবের মূল্য। রমজানের শুরুর দিন বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন। একই সঙ্গে অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে শসা ও লেবুতেও।
শুক্রবার (২৪ মার্চ) রোজার প্রথম দিন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ছোলা ৯০-৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অ্যাঙ্কর ডাল প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৫০ টাকা, মুগডাল ১১০ টাকা।
তবে দাম বেড়েছে খেসারি ডালের। গত সপ্তাহে খেসারি ৬৫ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। বেসন বিক্রি হচ্ছে ডালভেদে ৯৫ কেজি ১২০ টাকা। বুটের ডালের বেসন ৯৫ টাকা ও মুগ ডালের বেসন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়।
এদিকে বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। যা গত সাপ্তাহে কেজি প্রতি বিক্রি ছিলো ২০-৩০ টাকা। আলুর কেজি ২৫, পেঁয়াজ কেজিপ্রতি ৪০। তবে অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে শসা ও লেবুতে। শসা রমজানের ৩ দিন আগে ছিলো ২৫-৩০ টাকা দেশি ও হাইব্রিড শসা যথাক্রমে বর্তমানে ৬০-৮০ টাকা ও লেবুর দাম প্রতিহালি ৩০ টাকা হলেও দাম চাওয়া হচ্ছে ৪০ টাকা। লেবু রমজানের ১ সাপ্তাহে আগে ছিলো ২০ টাকা কেজি। করলা রমজানের আগে ছিলো ৪০-৫০ টাকা বর্তমান দাম ৮০ – ১০০ টাকা কেজি। টমেটো আগে ছিলো ২০ টাকা বর্তমান ৩৫ টাকা কেজি চাওয়া










