জাগোকন্ঠ ১৬ আগস্ট ২০২৪ , ৬:৩৮ অপরাহ্ণ
গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় আহত গোসাইরহাট পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান চুন্নু আঁকন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার অররা নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চুন্নু আঁকন উপজেলার ইদিলপুর ইউনিয়নের মৃত শামচুউদ্দিন আঁকন এর ছেলে।
গোসাইরহাট উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার কুচাইপট্রি ইউনিয়ন থেকে মটরসাইকেল করে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেন।
পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার রাতেই ঢাকা নিয়ে অররা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।













