জাগো কণ্ঠ ডেস্ক ৩০ মার্চ ২০২৫ , ৩:১০ অপরাহ্ণ
ভেদরগঞ্জ শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসএসসি ব্যাচ ২০০৯ সালের অর্থায়নে ও আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে স্কুলটির প্রতিষ্ঠা সময়ে কালে ১৯৮৮ সালের প্রাক্তন শিক্ষার্থী থেকে ২০২৩ সালের শিক্ষার্থীদের নিয়ে চতুর্থতম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২০০৩ সালের ব্যাচের শিক্ষার্থী আলাউদ্দিন সরকারের উদ্যোগে ২০১৯ সালে এই ইফতার মাহফিলের যাত্রা শুরু হয়। রমজানের শেষে ঈদের আগমুহূর্তে প্রতি রমজানের ২৯ রোজায় প্রায় ১ হাজার শিক্ষার্থীদের মিলনমেলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে ছোট থেকে বড় বয়সীর শিক্ষার্থীরা একসঙ্গে হতে পেরে সকলেই আনন্দিত। ঈদের আগেই যেন আরেক ঈদের আনন্দ উপভোগ করছেন তারা।
ভে/আই














