দেশজুড়ে

 শাহজাদপুরে ১৯৮ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

  জাগো কণ্ঠ ডেস্ক ২০ অক্টোবর ২০২২ , ৪:৫২ পূর্বাহ্ণ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় ১৮/১০/২০২২ তারিখ রাত ১০.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন ২নং গাড়াদহ ইউনিয়নের অন্তর্গত তালগাছি বাজারে গরুর হাটস্থ জনৈক মোঃ ছবদের আলী এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৮(একশত আটানব্বই) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ নুরুল ইসলাম(২১), পিতা-মৃত কালাম মিয়া, সাং বাজারঘাটি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর: