জাগোকন্ঠ ১৪ জানুয়ারি ২০২৪ , ৩:৩৯ অপরাহ্ণ
মনিরুজ্জামান খোকন:
আনিছুর রহমান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ শরীয়তপুর -০১ আসনের পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ায়, চিতলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জোবায়ের হোসেন টুটল-এর নেতৃত্বে – জননেতা ইকবাল হোসেন অপু এমপিকে বিজয় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদ এর সাবেক সদস্য ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল আকন, শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, শরীয়তপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও শরীয়তপুর পৌরসভার আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা, শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নুহুন মাদবর, শরীয়তপুর জেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান পাহাড়, শরীয়তপুরের চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ছালাম হাওলাদার, শরীয়তপুর জেলা পরিষদের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন হাওলাদার, শরীয়তপুর সদর উপজেলার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হোসেন সরদারসহ শরীয়তপুর জেলার তৃনমূল নেতৃবৃন্দ ও চিতলিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্যগন এবং গণ্যমাণ্য ব্যক্তিগণ।
এ সময় ইকবাল হোসেন অপু এমপি সকল ভেদাভেদকে ভুলে গিয়ে এক সাথে চলে কাঁদে কাদ মিলে চলার আহ্বান জানান।















