জাগো কন্ঠ ৪ মার্চ ২০২৬ , ১:২৮ অপরাহ্ণ
মাহাবুব তালুকদার:
শরীয়তপুর পৌরসভার আসন্ন মেয়র নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। এ প্রেক্ষাপটে শরীয়তপুরের গণমানুষের নেতা ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু-এর আস্থাভাজন, সদর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খানকে মেয়র হিসেবে দেখতে চাওয়ার দাবি জোরালো হচ্ছে এলাকায়।
অন্যদিকে, রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে যে, দলীয় সিদ্ধান্তই প্রার্থিতা নির্ধারণে চূড়ান্ত ভূমিকা রাখবে। তবে তৃণমূলের এমন প্রত্যাশা আব্দুল জব্বার খানের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।
এ বিষয়ে আব্দুল জব্বার খানের ঘনিষ্ঠ সূত্র জানায়, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার মূল শক্তি। দলীয় নির্দেশনা পেলে তিনি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন।
শরীয়তপুর পৌরসভার রাজনৈতিক সমীকরণে এখন দেখার বিষয় দলীয় মনোনয়ন ও জনসমর্থনের সমন্বয়ে শেষ পর্যন্ত কে হচ্ছেন আগামী দিনের মেয়র।












