দেশজুড়ে

যাত্রাবাড়ীতে সেনা অভিযানে বিপুল পরিমাণ ওএমএস পণ্য চাল ও আটা জব্দ, গ্রেফতার -২

  জাগো কন্ঠ ১৫ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ওএমএস পণ্য কালোবাজারি সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে শ্যামপুর ধলেশ্বর গোদারাঘাট এলাকায় যাত্রাবাড়ী আর্মি ক্যম্প সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন এলাকায় চালানো অভিযানে সরকারি ন্যায্যমূল্যের চাল, আটা ও অন্যান্য পণ্য জব্দ করা হহয়েছে।

অভিযানকালে ২৬ হাজার ৫০ কেজি চাল ও ৩২ হাজার ৫০০ কেজি ময়দা, একটি ট্রাক এবং নগদ ৪১ হাজার ৭২৫ টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, জব্দকৃত খাদ্যপণ্যগুলো অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কালোবাজারি কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অভিযানটির নেতৃত্ব দেন মেজর রেদওয়ান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেনাবাহিনী জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ মজুদ ও কালোবাজারি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর: