জাগো কণ্ঠ ডেস্ক ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৪৮ পূর্বাহ্ণ
যমুনা গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ট্যাক্সেশন বিভাগে লোকবল নিয়োগ দিবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ডিজিএম/ জিএম। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে মাস্টার্স পাস করতে হবে। চার্টার অ্যাকাউন্ট্যান্ট কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।
নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা ৪০ বছরের মধ্যে হতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
















