জাগো কণ্ঠ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৫৩ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে “ডেভিল হান্ট অপারেশনে ছাত্রলীগকর্মীসহ ০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে ভেদরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃদের মধ্যে ছয়জন ছাত্রলীগেরকর্মী বলে দাবি করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মহিষার ইউনিয়ন ২ নং ওয়ার্ডে মেম্বার আজম বেপারী(৪৬), ভেদরগঞ্জ পৌরসভা পুটিয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর সরদারের ছেলে পারভেজ সরদার (২১),রামভদ্রপুর ইউনিয়নের সিংজালা গ্রামের বাসিন্দা দীন ইসলাম চৌকিদারের ছেলে আলীফ ইসলাম চকিদার(২০), নারায়নপুর ইউনিয়নের বাসুদেব পুর গ্রামের বাসিন্দা সেন্টু দর্জির ছেলে রাজন দর্জী(১৯), ভেদরগঞ্জ পৌরসভা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মধু ঘোষের ছেলে অনিক ঘোষ (১৮), নারায়নপুর ইউনিয়নের বাসুদেব পুর গ্রামের বাসিন্দা ইদ্রিস ফকিরের ছেলে সাইফুল ইসলাম শিশির ফকির (১৯), সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের চরপায়াতলী গ্রামের বাসিন্দা মৃত বিপ্লব খানের ছেলে নাইফ খান(২১) ও সাজাপ্রাপ্ত আসামী হলেন,নারানপুর ইউনিয়নের ফেরাঙিকান্দি গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে আরিফ সরদার (৩০)।
ভেদরগঞ্জ থানা সুত্রে জানা যায়, সারাদেশের ন্যায় ভেদরগঞ্জেও ডেভিল হান্ডের অপারেশন অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘন্টায় এসআই জাহিদ ইসলামের নেতৃত্ব এএসআইসহ পুলিশ সদস্যদের সহযোগিতায় ৬ জন ছাত্রলীগকর্মী ও একজন ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লিফলেটে বিতরন ও সহযোগীতা করার দায়ে তাদের গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা দায়েরের পরে বুধবার দুপুর ১২ টার সময় গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। মামলা নং ০১। এছাড়া চুরি মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আরিফ সরদার (৩০) আরোও একজনকে গ্রেফতার করা হয়।
ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, সারাদেশের ন্যায় ভেদরগঞ্জেও ডেভিল হান্ডের অপারেশন অভিযান চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।















