দেশজুড়ে

ভেদরগঞ্জে এতিমদের মাঝে কম্বল বিতরন করলেন ইউএনও

  জাগো কণ্ঠ ডেস্ক ৩ জানুয়ারি ২০২৫ , ২:৩০ অপরাহ্ণ

শরীয়তপুর সদর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জে এতিম- দুস্থ গুচ্ছগ্রাম-আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, ভবঘুরে এবং নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪ টার দিকে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানা ও আশ্রয়ন কেন্দ্রে ঘুরে ঘুরে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল। দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দের থেকে ২০ জন এতিমসহ মোট ২৫০ জনকে শীত নিবারনের জন্য কম্বল বিতরন করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, সারাদেশে তীব্র শীত পড়েছে। তাই দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বলের ২৫০ পিচ আজকে বিতরন করা হলো। আগামিতে আরোও কম্বল দেয়া হবে।

শ/প্র/স

আরও খবর: