জাগোকন্ঠ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৫৭ পূর্বাহ্ণ
মাহাবুব তালুকদার:
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় কাশিমপুরে আগুনে পুড়ে ছাই হলো ১২ টি দোকান। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের কাশিমপুর বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে খালে পানি না থাকায় পুকুরের থেকে পানি সংগ্রহ করে দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় ১২ টি টিন সেটের দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চুন্নু মিয়া প্রধান বলেন, আমার একটি চায়ের দোকান ছিলো। এইটা দিয়েই আমার ছেলে মেয়ে কে নিয়ে দুইটা ডাল ভাত খেতাম। এখন কি করবো আমি পথের ফকির হয়ে গেলাম। এখন আমাদের পাশে কে দারাবে। আমি সহ সকল দোকাদারের প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জি এম আমির হোসেন বলেন,খবর পেয়ে আমরা রাতেই সেকানে যাই। পরে খালে পানি না পেয়ে পাশের বাড়ির পুকুর থেকে পানি নিয়ে দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ধারনা করা যায় বিদ্যুৎ এঁর শর্টসার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে।
এ বিষয় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনের কাজ করছেন। আর কিছুক্ষণপরে মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম মহোদয় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন। তারপর ব্যবসায়ীদের ক্ষতি নিরুপন করে সম্ভাব্য সহায়তা করা হবে।









