জাগো কন্ঠ ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৫৮ অপরাহ্ণ
ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে নিউ ঢাকা বেকারীতে অবৈধ পলিথিন শপিং ব্যাগ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আনুমানিক ১৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া একই দিনে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে সখিপুরের শাহ সেকান্দারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক জনাব মোঃ রাসেল নোমান। প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












