দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুতির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

  জাগো কণ্ঠ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৩ , ১০:১৭ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ রেলওয়ে সহকারি পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো. খাইরুল কবিরকে। বাকি সদস্যরা হলেন- বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীর প্রকৌশলী জহিরুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী ঢাকা- ২ সিরাজ জিন্নাত, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল।

তদন্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে।

এ দিকে ঘটনার ২২ ঘণ্টার সময় পার হলেও উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। কখন উদ্ধার কাজ শেষ হবে বলা যাচ্ছে না।

আরও খবর: