জাগো কন্ঠ ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৩৬ পূর্বাহ্ণ
মো.তারেক হোসেন বাপ্পি:
বিক্রমপুর শিল্পী গোষ্ঠীর ২৭ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে (লোহারপুল) গত ৩০ জানুয়ারি (শুক্রবার) বিকেলে সংক্ষিপ্ত আলোচনা ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গোষ্ঠীর ১২৭তম প্রয়াস হিসেবে মঞ্চস্থ হয় নাটক “কেন এমন হলো”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
অনুষ্ঠান উদ্বোধক ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, মোঃ তারেক হোসেন বাপ্পি সহ আরও অনেকে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সভাপতি এনায়েত হোসেন হিরু।
সংক্ষিপ্ত আলোচনা শেষে রুবেল হোসেন টুকুর রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক “কেন এমন হলো”।
নাটকটিতে অভিনয় করেন— ডি এইচ রানা, রিন্টু, সাদেকুর রহমান সাদেক, বাপ্পী সাইফ, সুমন রঙ্গীলা, শেখ মুনসুর, ডিসকো দেলোয়ার, জাকির হোসেন আখের, গাজী রাজ্জাক, রোমানা হক সাথী, জয়া আহমেদ ও সুমি।
অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের প্রাণবন্ত উপস্থিতিতে একটি সফল ও স্মরণীয় সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়।










