জাগো কন্ঠ ২ আগস্ট ২০২৫ , ২:৪৩ পূর্বাহ্ণ
মাহমুদুল হাসান, জবি প্রতিনিধি
শুক্রবার (১ আগস্ট) বিকেলে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সবুজ মেলা শাখার উদ্যোগে ধুপখোলা মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবটিতে প্রায় ৪০ জন ফুলকুঁড়ি সদস্য ঘুড়ি উৎসবে অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দিশারী শাখার পরিচালক জাবির আব্দুল্লাহ, ধানসিঁড়ি শাখার সহকারী পরিচালক সাজেদুল ইসলাম ও সবুজমেলা শাখার পরিচালক শিমুল মোড়ল এবং সহকারী পরিচালক রিদওয়ানুল হক।
দিশারী শাখার পরিচালক জাবির আব্দুল্লাহ জানান, ফুলকুঁড়ি আসর সব সময়ই শিশুদের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠার জন্য সর্বোচ্চ রকমের প্রচেষ্টা করে থাকে। তারই ধারাবাহিকতায় শিশুদের শৈশবকে স্মৃতি মধুর করে তুলতে আজকের এই ঘুড়ি উৎসব এর আয়োজন।সবুজ মেলা শাখাকে ধন্যবাদ এমন চমৎকার একটি আয়োজন সম্পন্ন করার জন্য।
শাখা পরিচালক শিমুল মোড়ল জানান, আমরা চাই আমাদের শিশুরা বেড়ে উঠুক ফুলের মতো নিবিড় যত্নে।তাদের শৈশবকে আনন্দময় করে তোলার জন্য আজকের এই আয়োজন। সামনে আরো বড় পরিসরে শিশুদের নিয়ে কাজ করার পরিকল্পনা আমাদের রয়েছে।

















