জাগো কণ্ঠ ডেস্ক ১ জানুয়ারি ২০২৫ , ৬:১০ অপরাহ্ণ
বাংলাদেশের গণমানুষের অভূতপূর্ব বিপ্লবের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা স্বাধীনতা ও গণতন্ত্রের নতুন সূর্যোদয় প্রত্যক্ষ করেছি। ফ্যাসিস্ট হাসিনা শাসনকে পরাজিত করে বাংলাদেশ এক নতুন পথের যাত্রা শুরু করেছে।
ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে আমি, ড. অলি আহমদ, বীর বিক্রম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের পক্ষ থেকে সকল দেশপ্রেমিক জনগণ ও সংগ্রামী সহযোদ্ধাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।
আমি আশা করি, নতুন বছর আমাদের প্রিয় বাংলাদেশকে একটি সত্যিকারের স্বাধীন, সার্বভৌম ও গর্বিত জাতিতে রূপান্তরিত করার পথে এগিয়ে নেবে। গণতন্ত্র, ন্যায়বিচার, ও মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা একসাথে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব।
নতুন বছর হোক সমৃদ্ধি ও শান্তির বার্তাবাহী।
ড. অলি আহমদ, বীর বিক্রম
সভাপতি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ

















