দেশজুড়ে

নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ, সাড়ে ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

  জাগোকন্ঠ ১ জুন ২০২৪ , ৪:১২ অপরাহ্ণ

গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:

বরিশাল হিজলা মেঘনা নদীতে গোসল করতে নেমে মো. মাহিম ১১ বছর বয়সী এক শিশু নিখোঁজের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার সকাল ১২টার দিকে গোসাইরহাট ও মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ফেরিঘাট টার্মিনালে আবুপর খেয়াঘাট এলাকায় মেঘনা নদীর গভীরে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।

শিশু মাহিম চরমনপুরা খুনেরচর গ্রাম এলাকার মনির সরদারে ছেলে। সে স্থানীয় ৩১নং চরমনপুরা খুনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সুত্রে জানা যায়, বেলা সাড়ে ১০টার দিকে মাহিমসহ তিনচারজন গোসল করতে গেলে একসাথে সবাই নদীতে লাফ দেয় এসময় পানির স্রোত হওয়ায় মাহিম লঞ্চ টার্মিনালের ভিতরে ঢুকে গেলে সেখান থেকে আর বের হতে পারেনি।পরে তার সাথে থাকা সহপাটিরা তাকে পানি থেকে উঠতে না দেখে চিৎকার করে মাহিমের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজন খবর দিলে তারা গোসাইরহাট ফায়ার সার্ভিসকে ফোন করে।

গোসাইরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার জনাব ইব্রাহিম খলিল বলেন, সকাল আনুমানিক সাড়েদশটার দিকে মাদারীপুর সদরের পাঁচজন ও গোসাইরহাট ফায়ার সার্ভিসের পাঁচজনসহ মোট ১০ জন ডুবুরির একটি দল যৌথভাবে শিশুটি উদ্ধারের জন্য সাঙ্গু নদীতে অভিযান শুরু করে।

প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান শেষে নিখোঁজ হওয়া স্থানের প্রায় ২০ থেকে ২৫ ফুট গভীরতা থেকে শিশুটির লাশ উদ্ধার করে নদীর তীরে উঠানো হয়।

ঘটনার বিষয় জানতে চাইলে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) যুবায়েত বলেন, এবিষয়ে আমার থানায় কোনো খবর আসেনি।

আরও খবর: