দেশজুড়ে

দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদে নুর মোহাম্মদ এর সমর্থনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত ।

  জাগোকন্ঠ ২৭ নভেম্বর ২০২৩ , ৩:১২ অপরাহ্ণ

এস এম খোরশেদ আহম্মেদ (জামালপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদকে দলীয় প্রার্থী মনোনীত করায় এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান ও সাবেক বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাকিরুজ্জামান রাখালের নেত্বতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় । ঝালোর বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিন্ন শেষে মিষ্টি বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ওসমান গনি জুয়েল, উপজেলা তাতীলীগের সাধারন সম্পাদক জুনায়েত করিম সুজন বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আল আমিন, চিকাজানি ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবায়েত হোসেন, হাতিভাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মূকুল , দপ্তর সম্পাদক আব্দুর রহিম আওয়ামীলীগ নেতা,জাহাঙ্গীর আলম পলাশ, জালাল উদ্দিন ইস্তেহার, বাহাদুরাবাদ ইউপি মিষ্টি বিতরণ করা হয়েছে ।