জাগোকন্ঠ ২৭ জুন ২০২৩ , ১১:৩৯ পূর্বাহ্ণ
খোরশেদ আহম্মেদ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে. মঙ্গলবার ২৭ জুন গরিব অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাহাদুরাবাদ ইউনিয়নে ভিজিএফ এর চাল শান্তিপূর্ণভাবে বিতরণ করা সহ সারোজমিনে গিয়ে দেখা যায় ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালের উপস্থিতিতে ৭৯৭৯ জন উপকার ভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
চাল বিতরণের সুন্দর আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল সহ সর্বস্তরের জনগণ । ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি চাল নিতে আসা উপকারভোগীরা ।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার খোরশেদ আলম. ইউপি সচিব আনসারউল হক সহ প্রমূখ ।










