জাগোকন্ঠ ২১ এপ্রিল ২০২৪ , ১১:২৯ পূর্বাহ্ণ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
দেওয়ানগঞ্জের পশ্চিম রামপুরা এলাকায় ইব্রাহীম নামের এক মাদকসেবীকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ বেধরক পিটিয়েছে । মাথা ফেটে গেলে অজ্ঞান হয়ে পড়ে আসামি । স্থানীয়দের তোপের মুখে পুলিশ আসামি রেখেই ঘটনা স্থল ত্যাগ করতে বাধ্য হয় ।
ইব্রাহীমের স্ত্রী শান্তি , মা সোনাভান, ভাই দাউদ, ছোট ভাইয়ের স্ত্রী রোজিনার ভাষ্য, ইব্রাহীম মাঝে মাঝেই মদ খেয়ে বাড়িতে মাতলামি করে । পারিবারিক সিদ্ধান্তেই ইব্রাহীমকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য ৯৯৯ এ ফোন করা হয় শনিবার দুপুরে । ঘন্টা খানেক পর দেওয়ানগঞ্জ মডেল থানা থেকে তিনজন পুলিশ আসে বাড়িতে । পুলিশ দেখে ইব্রাহিম পালানোর চেষ্টা করে । এসময় পুলিশ লাঠি ও বন্দুক দিয়ে বেধরক পিটায় । একপর্যায়ে ইব্রাহীমের মাথায় আঘাত করলে মাথা ফেটে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে । এসময় স্থানীয়দের তোপের মুখে পড়তে হয় পুলিশকে । আসামী রেখেই পুলিশ চলে যায় । স্থানীয়রা ইব্রাহীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায় । ডাক্তার মাথায় তিনটি সেলাই দিয়েছে । শরীরে ফোলা জখম তো আছেই ।
পশ্চিম রামপুরা এলাকার বাসিন্দা সুজন, রাব্বি, ছিনহা, তাহেরা, সাকু মিয়া সহ অন্যান্যরাও বলেন, পুলিশ আসামি ধরতে এসে খারাপ ব্যবহার সহ মারপিটের যে ঘটনা ঘটিয়েছে তা আমরা আশা করিনি । পুলিশের এমন আচরনে সমস্ত এলাকাবাসী হতাশ । পুলিশের বিচার কারকাছে দিবো এলাকাবাসীর জানানেই ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস মারপিটের ঘটনাটি অস্বীকার করে বলেন , আসামি দৌড়ে পালানোর চেষ্টা করলে টিনের বেড়ার সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছে ।

















