দেশজুড়ে

তালতলীতে নকল সরবরাহে জড়িত থাকায়  চার শিক্ষকসহ আটক ১০

  জাগো কণ্ঠ ডেস্ক ৭ মে ২০২৩ , ৩:৩৬ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসার চার শিক্ষক ও তাদের সহযোগীসহ ১০ জনকে আটক করা হয়েছে।

রবিবার তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা হারুন অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করেছেন। কেন্দ্র সচিবসহ তাদের বিরুদ্ধে তালতলী থানায় মামলা করা হবে বলে নিশ্চিত করেছেন ইউএনও সিফাত আনোয়ার তুমপা। এছাড়া আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের সহযোগীতার অভিযোগে ৮ শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

জানা গেছে, উপজেলার তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে গত ৩০ এপ্রিল দাখিল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু থেকে মাদ্রাসার কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ অসদুপায় পরীক্ষা চালিয়ে আসছেন এমন অভিযোগ শিক্ষকদের। রবিবার ছিল গণিত পরীক্ষা। ওই পরীক্ষায় তিনি (কেন্দ্র সচিব) তার মাদ্রাসা সংলগ্ন বাসায় গনিতের প্রশ্ন সরবরাহ করে গনিত শিক্ষক দিয়ে সমাধান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা, কেন্দ্র সচিব তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদের বাসায় অভিযান চালায়। এ সময় নকল সরবরাহের সাথে জড়িত থাকায় অভিযোগ কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ নাজমুল হাসান ও শিক্ষিকা মোসাঃ ফাহিমা আক্তার, বালিয়াতলী দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ জামাল উদ্দিন, মোঃ মনোয়ার হোসেন ও তাদের সহযোগী ইয়ামিন, সাফামনি, ফজিলা, মোঃ ওবায়দুল, মোঃ কামাল ও শাহ নেওয়াজকে আটক করা হয়েছে।

পরে তাদের তালতলী থানায় সোপর্দ করা হয়। পরীক্ষা কেন্দ্র সচিব হারুন অর রশিদসহ এদের বিরুদ্ধে থানা মামলার প্রস্তুতি চলছে।

তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন, ইউএনও পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে চার শিক্ষকসহ ১০ জনকে থানায় হস্তান্তর করেছেন। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া আমতলী উপজেলার বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের সহযোগীতার অভিযোগে ৮ শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত শিক্ষকরা হলেন মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আফরোজা আকতার, গুলিশাখালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ খাইরুজ্জামান, পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির, উত্তর টেপুড়া এলাহিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন, রহমতপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, তক্তাবুনিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোঃ আব্দুল কারিম ও মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম।

আরও খবর: