দেশজুড়ে

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

  জাগো কণ্ঠ ডেস্ক ২১ মে ২০২৫ , ২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।টাঙ্গাইল গ্রীনহাউস কমিউনিটি সেন্টার নতুন বাসষ্টানে বুধবার (২১ মে) বিকালে প্রস্তুতি সভার আয়োজন করে টাংগাইল স্বেচ্ছাসেবক দল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী । প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফরহাদ উদ্দিন।

বিশেষ অতিথি, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জিয়াউল হক শাহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইয়াছিন আলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক কাঠামোতে গুণগত পরিবর্তন সাধনের লক্ষ্যে তরুণদের সংগঠিত করছেন। তিনি বিশ্বাস করেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশ একটি আধুনিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরিত হবে। কেউ আর এ দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিতে পারবে না। আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে শুরু থেকেই হাজারো ত্যাগ তিতিক্ষাকে পাড়ি দিয়ে মাঠে ছিলো স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাই আগামী বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময়  উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম খান ঝলক, সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোফাজ্জল করিম জুয়েল,সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প/টা/আই

আরও খবর: