দেশজুড়ে

ডামুড্যায় খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি উদ্বোধন

  জাগোকন্ঠ ১ ফেব্রুয়ারি ২০২৪ , ১:২৪ অপরাহ্ণ

শাহাদাত হোসেন হিরু, নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের ডামুডায় খোদা বক্ স মেমোরিয়াল লাইব্রেরির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি এ লাইব্রেরির শুভ উদ্বোধন করেন। এরপর কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন স্কুল মাঠে একটি আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান জাভেদ বধতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসেরহাট সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদসহ স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এসময় নাহিম রাজ্জাক এমপি বলেন,লাইব্রেরিটি স্থানীয় সহ শরীয়তপুরের সকল মানুষের জন্য উন্মুক্ত। লাইব্রেরী হওয়াতে স্থানীয় শিশু কিশোর এবং শিক্ষার্থীদের খুব উপকারে আসবে। শিক্ষার্থীরা মাদকের প্রতি কম ঢুকবে এবং মোবাইল যে সোশ্যাল মিডিয়ার কারণে মোবাইলের কারণে যে ক্ষতি হচ্ছে লেখাপড়া সহ নিজের ব্রেইন ক্ষতি হচ্ছে সেগুলোতে থেকে বিরত থাকবে।

আরও খবর: