জাগোকন্ঠ ২৫ ডিসেম্বর ২০২৩ , ৪:০৯ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুর -১ আসন ( দেওয়ানগঞ্জ- বকশিগঞ্জ ) এই আসনে দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের আস্থা ধরে রেখেছেন নূর মোহাম্মদ। তিনি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর (দেওয়ানগঞ্জ -বকশিগঞ্জ) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয় পেয়েছেন।
মনোনয়ন পাওয়ার পরথেকে বর্ষিয়ান এই রাজনীতিবিদ অবাদ সুষ্ঠ নির্বাচন সফল করতে জামালপুর -১ আসনে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। তিনি প্রতিটি ইউনিয়ন পাড়া মহল্লায় সাধারণ মানুষের দারে দারে গিয়ে ভোট কেন্দ্র উপস্থিত হয়ে নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে উৎসাহীত করছেন। তার এই নির্বাচনী গণসংযোগে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি এই আসনে নৌকার মাঝিকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, একই ভাবে গ্রাম পাড়া মহল্লার নেতাকর্মীরা পিছিয়ে নেই প্রচার প্রচারনায়। এই প্রচার প্রচারনায় অংশ নিয়েছেন জনপ্রতিনিধিরাও বাহাদুরাবাদ ইউপির চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল , চুকাইবাড়ি ইউপির চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খান,চিকাজানি ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম সহ তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে ব্যপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান সোলাইমান হোসেন জানান, আমরা অবাদ সুষ্ঠ ও নিরাপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে এবং এই এলাকার বাংলাদেশে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি নূর মোহাম্মদ এমপি হিসেবে বিজয়ী করতে নেতাকর্মীদের নিয়ে স্ত:ফুর্তভাবে কাজ করছি। ইশাল্লাহ্ আমাদের বিজয় হবে।
দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে তিনি প্রথম এমপি নির্বাচন করছেন।আশাকরি এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনেও নৌকার মাঝি বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তি নূর মোহাম্মদ এর বিজয় হবে।
এদিকে প্রতিদ্বন্দী হিসাবে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আবু সায়েম লাঙ্গল প্রতিক, কৃষর শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন গামছা প্রতিক,তৃণমূল বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা সোনালী আশ (পাট) প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তারাও নিজ নিজ সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।











