জাগো কণ্ঠ ডেস্ক ২২ মার্চ ২০২৫ , ১০:৪৩ পূর্বাহ্ণ
মাহমুদুল হাসান, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের জবি শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল , ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকসহ প্রায় সহস্রাধিক অংশগ্রহণকারী। অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষ থেকে জুলাই আন্দোলন আহত ও শহীদ পরিবারকে ইদ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন- “আমাদের এই সময়, যে সময়ে আমরা অবস্থান করছি। অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি। এই সময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন “ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে আরেকটি আন্দোলনের দরকার হতে পারে। বিকজ আমরা দেখতে পাচ্ছি একটি অশনি সংকেত ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা যে জন্য আন্দোলন করেছিলাম জনগণের ভোটাধিকার। সেই সুষ্ঠু নির্বাচন বানচালের জন্য একটি চক্র তৎপর রয়েছে। সুতরাং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ”
জ-বি/আই


















