জাগোকন্ঠ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৫২ অপরাহ্ণ
নূর ই ইলাহী দেওয়ানগঞ্জ (জমালপুর) প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছামিউল আলম ছামু “ছবেদা চাঁন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী দিয়ে নির্বাচনী প্রচারণা করেছে গত শনিবার সকাল দুপুর পর্যন্ত । নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন হওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয় ।
আগামী (৯ মার্চ) বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলা নির্বাচন কমিশন গত (২৩ ফেব্রুয়ারি) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে। চেয়ারম্যান প্রার্থী ছামিউল আলম ছামু চশমা প্রতীক পায় ।
পরদিন শনিবার সকালে ( ২৪ ফেব্রুয়ারি ) সরকারি নিয়ম ভঙ্গ করে ছবেদা চাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা লাভলী আক্তার বিদ্যালয় খোলা রাখে । ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হলে শিক্ষিকা লাভলী আক্তার বিদ্যালয়ের মাঠ থেকে স্লোগান মুখরিত এক মিছিল বেড় করে ইউনিয়নের কলাকান্দা গ্রাম থেকে বাছেদপুর গ্রাম পর্যন্ত যায় ।
এসময় শিক্ষার্থীদের ইউনিফর্ম পড়িয়ে মিছিল করানোর বিষয়টি এলাকাবসীর কাছে দৃষ্টিগোচর হয় ।
তারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে নিন্দা প্রকাশ করে ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মুক্তার হোসেন বাংলাদেশ সমাচার ‘কে বলেন, আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টি আমরা জেনেছি । একটু বিলম্ব হয়েছে কিন্তু খুব দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবো ।









