দেশজুড়ে

গোসাইরহাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্ধোধন

  জাগো কণ্ঠ ডেস্ক ১৪ জানুয়ারি ২০২৫ , ১:৫৭ অপরাহ্ণ

গোসাইরহাট (শরীয়তপুর)প্রতিনিধি:

বুধবার সকাল১০টা সময় শরীয়তপুর গোসাইরহাট উপজেলা পরিষদ হলরুম চত্বরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।

উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং আলোচনার মাধ্যমে বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ, এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট, সানিয়া বিনতে আফজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাচ্ছের মিয়া উপজেলা এলইডি প্রকৌশলী ওবায়দুল বাসার উপজেলা আইসিটি কর্মকর্তা মাঈনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন। এ বছর ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।

আরও খবর: