জাগো কণ্ঠ ডেস্ক ১৮ ডিসেম্বর ২০২৪ , ৫:৫৫ অপরাহ্ণ
গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুর গোসাইরহাট থানা কতৃক মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে গোসাইরহাট থানার আয়োজনে থানা কম্পাউনে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনা খেলায় কনেস্টেবল রাশেদ এর দল চ্যাম্পিয়ন হয়েছেন ও রানার্সআপ হয়েছেন কনেস্টেবল আরিফ।সাতদিন ব্যপি এই টুর্নামেন্টে পুলিশ কনেস্টবলের ৬টিম অংশগ্রহন করে।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.মাকসুদ আলম জানান, পুলিশের মানুষিক চাপকে কমানোর উদ্দেশ্যে মহান বিজয় দিবস উপলক্ষে অফিসার ফোর্সদের মাঝে। বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগীতা চুড়ান্ত খেলা শেষে প্রীতিভোজ আয়োজন করি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল অতি: ) মুশফিকুর রহমান। এছাড়াও পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন সরকারসহ সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলাটি রেফারির দ্বায়িত্ব পরিচালনা করেন মো.শাকিল আহম্মেদ।














