জাগোকন্ঠ ৪ জানুয়ারি ২০২৩ , ৮:৪২ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর গোসাইরহাট দাশের জঙ্গল বাজারে বিষাক্ত জেলিযুক্ত ২৫ কেজি চিংড়ি এবং ৪০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর এসময় দুইজনকে আটক করা হয়। আজ বুধবার সকালে দাশের জঙ্গল বাজারে অভিযান পরিচালনা করে মাছ গুলো জব্দ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক। এরপরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্তের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন – ২০০৯ এর ৪২ ধারায় মো. রুবেল রাড়ি (৪২) কে ৭ দিন জেল ও ২০ হাজার টাকা জরিমানা ও অপর একজন কালাচাঁন দাশ (৪৫) ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দাশের জঙ্গল বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরসভা মাছ বাজারে অভিযানের খবর পেয়ে অসাধু মাছ ব্যবসায়ীরা মাছ রেখে পালানোর চেস্টা করে এসময় দুইজনকে আটক করা হয় এবং লুকানো অবস্থায় বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি ও জাটকা ইলিশ মাছ পাওয়া যায় । পরে তা জব্দ করা হয়।
এরপর দাশের জঙ্গল বাজারে এবং এর আশপাশে অভিযানের খবর পেয়ে অসাধু মাছ ব্যবসায়ীরা ও তাদের সহযোগী পালিয়ে যায়। পরে বাজার থেকে জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানে বিষাক্ত জেলিযুক্ত ২৫ কেজি চিংড়ি এবং ৪০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়।
তিনি আরো জানান, জেলিযুক্ত চিংড়ি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো খেলে মানুষের লিভার, কিডনি নষ্ট ও ক্যান্সার ও হতে পারে। তাই জব্দকৃত মাছগুলো স্থানীয় জয়ন্তী নদীতে ফেলে বিনষ্ট করা হয়। এধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত, মো. হাসিবুল হক উপজেলা মৎস্য কর্মকর্তা অফিস সহকারী সুলাইমান, ফিল্ড ফ্যাসিলেটর মো. আফজাল এবং গোসাইরহাট থানা আইনশৃঙ্খলা বাহীনির সদস্য।


















