জাগো কণ্ঠ ডেস্ক ১২ জুলাই ২০২৫ , ৫:০৯ অপরাহ্ণ
গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি।
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বৃষ্টির-পানি আটকানো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং পরবর্তীতে প্রতিপক্ষের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয় হচ্ছে।
অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫ টার দিয়ে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার গ্রামের মৃত কালাচাঁদ সরদারের ছেলে জালাল সরদার একই গ্রামের মৃত আলি হোসেনের ছেলে বিল্লাল হোসেন এর স্ত্রী শারমিন বেগমের বসতঘরের সামনে দিয়ে উঠানে বৃষ্টির পানির সাথে মাটি চলে যাওয়ায় তা আটকানোর জন্য মাটি দিয়ে রাখে সেই মাটি কাটতে আসে জালাল সরদারের স্ত্রী শিরিন বেগম ও তার ভাই হেলেন সরদার এসময় বাধা দিতে আসে বিল্লালের স্ত্রী শারমিন এসময় উভয়ের মধ্যে বাকবিতন্দা হয় একপর্যায়ে দুই পক্ষের লোকজনের সঙ্গে প্রথমে হাতাহাতি হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। প্রতিপক্ষ জালাল তার স্ত্রী ও ভাই লাঠি সোটা নিয়ে বিল্লাল ও তার স্ত্রীর শারমিনের উপর হামলা করে। এসময় তাদের বসতঘরের দর্জা ও বেড়া ভাঙ্গচুড় করে এবং বিল্লালকে হাতে পায়ে ও বুকে লাঠির আঘাতে আহত করে। দুপক্ষের ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারী জালালের কানে আঘাত লাগে।এসময় স্থানীয়রা উভয়কে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মো.মাকসুদ আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারি হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

















