দেশজুড়ে

খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব আশিক ইসলাম দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন

  জাগো কণ্ঠ ডেস্ক ১৬ জুলাই ২০২৫ , ৭:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ ১৭ বছর পর বিএনপি চেয়ারপার্সন বগম খালেদা জিয়ার সাবেক এপিএস আশিক ইসলাম বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬.২০ মিনিটে লন্ডন থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। এ সময় বিমানবন্দরে তাকে ফুলেল মালা দিয়ে বরন করেন, বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ।

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র কেন্দ্রীয় উপদেষ্টা মনোনীত হয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম।

উল্লেখ্য যে, বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন চারদলীয় এককজোট সরকারের শাসনামলে তিনি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০১ সালের নির্বাচনে জেলা গুলোর নির্বাচন পর্যবেক্ষক কমিটির সমন্বয়ক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেন।

পেশায় একজন সাংবাদিক হয়েও বিগত দিনে তিনি পতিত স্বৈরাচার সরকারের দুঃশাসন বিরোধী আন্দোলনে রেখেছেন অগ্রণী ভূমিকা। সুদূর প্রবাসে থেকেও বিভিন্ন ডকুমেন্টারি ও লেখনীর মাধ্যমে আওয়াজ তুলেছেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে।

ক্রাইমস অফ ট্রুথ, মানবতার বিরুদ্ধে অপরাধ, এ ম্যান কেন চেঞ্জড আ ন্যাশন, তারেক রহমান সিম্বল অফ ইউনিটি-সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ডকুমেন্টারির প্রকাশে নেতৃত্ব দেন প্রতিভাবান ব্যক্তিত্ব এই আশিক ইসলাম। পরবর্তীতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ‘দ্য পলিটিক্যাল হার্ট অফ তারেক রহমান’ প্রকাশিত হয়, যার সাবেক দায়িত্বে ছিলেন আশিক ইসলাম এবং পর্যায়ক্রমে তার পরিকল্পনায় বহিঃবিশ্বে যুক্তরাষ্ট্রের  কলম্বিয়া ইউনিভার্সিটি, কানাডার টরেন্টো ইউনিভার্সিটি, অষ্টেলিয়া,ফিনল্যান্ডে এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়। বর্তমানে  তিনি গণমাধ্যমে কাজ করতে চান।

মোখলেস খাঁন/আই

আরও খবর: