জাগো কণ্ঠ ডেস্ক ১৯ সেপ্টেম্বর ২০২২ , ২:১৬ পূর্বাহ্ণ
সারা দিন মন একটু চঞ্চল থাকবে। অতীতের সংস্কার আজ পিছুটান বাড়াতে পারে। রাজনীতির লোকেদের বিপদের আশঙ্কা।
শিল্পীদের জন্য আনন্দের সময়। স্ত্রীকে নিয়ে সংশয়। উদাসীনতার কারণে কাজে মন বসবে না। বাড়িতে সন্তানের জন্য বিবাদ। ব্যবসায় উপার্জন বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার আশঙ্কা রয়েছে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ।
বাড়ির লোকের ব্যবহারের কারণে মানসিক অবসাদ বাড়তে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। গুরুজনের কথা না শোনার জন্য সঙ্কটজনক পরিস্থিতিতে পড়তে পারেণ।
স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহ বাড়তে পারে। ধর্ম নিয়ে আলোচনা। কারও হস্তক্ষেপে আপনার ভাল কাজ পণ্ড হতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর জন্য সংসারে ঝঞ্ঝাট। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের জন্য উন্নতি অপেক্ষা করছে।
প্রেমে অবাঞ্ছিত কথাবার্তায় বেদনা বৃদ্ধি। ব্যবসায় খুব ভাল ফল পাবেন। শরীরের ক্ষত নিয়ে সমস্যা। প্রিয়জনের কথায় মনঃকষ্ট বাড়তে পারে।
আইনি কাজের জন্য দিনটি ভাল হবে না। কাজের প্রতি অনীহা আসতে পারে। ব্যবসায় ভাল সংবাদ পেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে আনন্দ লাভ। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে।
কোনও অন্যায় কাজ করার জন্য মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন। আজ আপনার কোনও অন্যায় হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়তি আয় হতে পারে।
পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। পড়াশোনার জন্য ভাল সময়। কোনও ভাল বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। কাজ করে শান্তি পেতে পারেন। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। ব্যবসা নিয়ে মনে একটু চাপ কাজ করবে। সন্তানদের ব্যাপারে ভাল খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে।
শত্রুর জন্য কোনও ভাল কাজ আজ আটকে যাওয়ার সম্ভাবনা। প্রেমে অভিমান বাড়তে পারে। ভ্রমণে কষ্ট বৃদ্ধি।
বাড়তি খরচের জন্য আর্থিক চাপ। বদনাম থেকে সাবধান থাকুন। কাজের ক্ষেত্রে খুব শুভ যোগ। গুরুজনের সঙ্গে বিবাদ। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। পিতার জন্য চিন্তা বাড়তে পারে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, অপমানের যোগ রয়েছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। দাদা বা ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। গহনা ব্যবসায় উন্নতি লাভ।
শারীরিক চাপের জন্য কাজের ব্যাপারে চিন্তা বৃদ্ধি। আজ একটু বিপদের আশঙ্কা আছে, সাবধানে থাকুন। সংসারের কাজে অধিক ব্যয় হতে পারে।
বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ। কোনও কারণে বিষণ্ণতা দেখা দিতে পারে। ব্যবসায় ব্যয় বাড়তে পারে। বাড়িতে আজ অতিথি আসার যোগ। প্রেমে বাধা থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীরা ভাল ব্যবহার করতে পারেন। পেটের সমস্যা থাকবে। পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।
রাজনীতিবিদদের জন্য খুব প্রতিকূল সময়। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।
মা-বাবার সঙ্গে বিরোধ বাধার আশঙ্কা রয়েছে। বুদ্ধির জোরে শত্রুপক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য খুব অনুকূল সময়। আজ ভাই-বোনের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে। গরিব-দুঃখীকে কিছু দান করায় আনন্দ লাভ। দাম্পত্য সম্পর্কে একটু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কিছু পাওয়ার জন্য আনন্দ পেতে পারেন। কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে।
অন্যের বুদ্ধিতে চললে অর্থক্ষতির সম্ভাবনা। প্রেমে বিবাদের আশঙ্কা। ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি। লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।
পাওনা আদায় হতে পারে। কোনও মিথ্যে অপবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি। আজ আপনি মা-বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় সতর্ক থাকুন। দুপুরের পরে শুভ কিছু ঘটতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।
কোনও নামী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিবাহ-সংবাদে আনন্দিত হবেন। যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা।
কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ দূর হয়ে মিলন হতে পারে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পুরনো পাওনা আদায় হতে পারে। সারা দিন মনে কোনও ভয় কাজ করবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু নেওয়ার আগে খুব ভাল করে চিন্তা করুন।
অতিরিক্ত কাজের চাপের জন্য মাথার যন্ত্রণা বাড়তে পারে। কর্মক্ষেত্রে খুব সাবধানে চলবেন, নিজের দুর্বলতা অন্যকে না বলাই ভাল হবে। কোনও আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে করুন।
কারও বিশ্বাসভঙ্গের কারণ হতে পারেন। জলপথে ভ্রমণ। হস্তশিল্পীদের জন্য নতুন উদ্যোগের সম্ভাবনা। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন। বাড়িতে কিছু চুরি থেকে সাবধান। মনে উচ্চাশা থাকলে আজ তা আজ প্রকাশ না করাই ভাল হবে। মামলা-মোকদ্দমার জন্য খরচ বাড়তে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে।
বাড়িতে অনেক আত্মীয় নিয়ে আনন্দ। বাড়ি সাজানোর জন্য ব্যয় বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ। প্রিয়জনের ব্যবহারে মনঃকষ্ট।
পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা থাকলেও পরে কেটে যাবে। ব্যবসায় বা কর্মে আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। স্ত্রীর শরীরের দিকে নজর দিন। দুপুরের পরে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।
স্ত্রীর কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজ সার্থক হতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন।
একটু সংযমী হওয়া দরকার। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে, যা আপনার মনে সংশয় সৃষ্টি করবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভাল। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা।
















