জাগোকন্ঠ ১৮ জুলাই ২০২২ , ২:৫৬ অপরাহ্ণ
ভূইয়া কামরুল হাসান(সোহাগ):
হযরত শাহ্ আলী মহিলা কলেজের নব-গঠিত গভর্নিং বডির কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায় হযরত শাহ্ আলী মহিলা কলেজ অডিটোরিয়াম হলে। উক্ত সভায় হযরত শাহ্ আলী মহিলা কলেজের অধ্যক্ষ ময়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন,সভাপতি কলেজ গভর্নিংবডি হযরত শাহ্ আলী মহিলা কলেজ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য সাইফুল ইসলাম আকাশ, জিন্নাতুর রহমান ,ইউনুস সরদার। কলেজ গভর্নিং বডির সদস্য মো. শাহজাহান মিয়া,আব্দুল মাজিদ,কাজী টিপু সুলতান, সৈয়দ নাসির উদ্দীন,মালিহা পারভিন,মো.শাহিনুর রশীদ,মো. শাহাদাৎ হোসেন।
উক্ত পরিচিতি সভার প্রধান অতিথি , বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টুর সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানের সকল সমস্যা সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালাবেন। তার পূর্বে সদ্য নির্বাচিত ম্যানেজিং কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ পরিচিতি সভায় তাদের পরিচয় উপস্থাপন করেন এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক দের বক্তব্য শোনেন, তাদের বক্তব্যে উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা উল্লেখিত হলে বিদ্যোৎসাহী সদস্য ইসলাম আকাশ তার বক্তব্যে উল্লেখ করেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্রছাত্রী দের উপস্থাপিত দাবী দাওয়া ও সমস্যাগুলো সকলের মতামতের ভিত্তিতে যথাপোযোগী বিধি-বিধানের ভিতরে সকলের সমন্বয়ে সমাধান কল্পে ব্যবস্থা গ্রহণ করা হবে।উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য জিন্নাতুর রহমান তুহিন, ইউনুস শিকদার, দাতা সদস্য, কাজী টিপু সুলতান। হিতৈষী সদস্য নাসির হোসেন। শিক্ষক প্রতিনিধি বৃন্দ
অনুষ্ঠান সঞ্চালনা করেন,অত্র কলেজের শিক্ষার্থী।
গত (৬ জুলাই) ২০২২ কলেজ গভর্নিংবডির নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কলেজের শিক্ষার্থীরা।
পরে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু’কে ফুলেল শুভেচ্ছা জানায় কলেজ গভর্নিং বডির নব-নির্বাচিত কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দরা।

এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
















