লাইফস্টাইল

কীভাবে বুঝবেন আপনি টক্সিক সম্পর্কে আছেন?

  জাগো কণ্ঠ ডেস্ক ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৪০ পূর্বাহ্ণ

একটি সম্পর্ক জীবনে অনেক ভূমিকা রাখে। তবে এটি দুইভাবে ভূমিকা রাখতে পারে। আপনাকে এগিয়ে যেতে ভূমিকা রাখতে পারে আবার পিছিয়েও ফেলতে পারে। এটা নির্ভর করে আপনি কি সুস্থ সম্পর্কে আছেন নাকি টক্সিক। অনেক সময় আমরা বুঝতে পারি না এটি কোন দিকে যাচ্ছে। কিন্তু এটি সময়মতো বুঝতে পারা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বুঝবেন আপনি টক্সিক সম্পর্কে আছেন-

আপনার পার্টনার সাপোর্টিভ কি না

আপনাকে সম্মান করে কি না

অসততা

অসৎ কোনো মানুষের সঙ্গে জীবন কাটানো অনেক কঠিন। আপানার সঙ্গী যদি প্রতিনিয়ত মিথ্যা বলে কিংবা ধোকা দেয় তাহলে বুঝতে হবে তিনি সৎ নন। এমন মানুষকে যত তাড়াতাড়ি জীবন থেকে বাদ দিবেন জীবন তত সহজ হবে।

ঈর্ষা

অনেকে মনে করেন ঈর্ষা ভালোবাসার প্রকাশ। কারো সঙ্গে মিশলে আপনার সঙ্গী যদি ঈর্ষান্বিত হয় তবে বুঝতে হবে তিনি পজেসিভ। এটি কিছুটা মেনে নেওয়া সম্ভব তবে যদি মাত্রা ছাড়িয়ে যায়, আপনাকে সন্দেহ করে তবে সম্পর্ক টক্সিসিটির পর্যায়ে চলে যায়। সম্পর্কে এই দিকগুলো খেয়াল রাখতে হবে।

মানসিক চাপ

আপনার সঙ্গী যদি আপনাকে মানসিক চাপ দেয়, তাহলে বুঝতে হবে আপনি টক্সিক সম্পর্কে আছেন। সুস্থ সম্পর্কে থাকলে আপনি মানসিক শান্তিতে থাকবেন। সম্পর্কে মানসিক চাপ থাকলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো।

হেলথলাইন ডট কম অবলম্বনে