শিক্ষা

কাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা

  জাগো কণ্ঠ ডেস্ক ২৯ এপ্রিল ২০২৩ , ৫:০৪ অপরাহ্ণ

আগামীকাল ৩০ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।

প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২।
২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণ নম্বর ও পূর্ণ সময় তিন ঘণ্টায়। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৪ মে শুরু হয়ে শেষ হবে ৩০ মে।

আরও খবর: