বিনোদন

আবারও জেরার মুখে নোরা ফাতেহি

  জাগো কণ্ঠ ডেস্ক ৩ সেপ্টেম্বর ২০২২ , ৮:৫৩ পূর্বাহ্ণ

আবারও জেরার মুখে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। আর্থিক জালিয়াতির মামলায় বলিউডের ‘সাকি সাকি’ গার্লকে শুক্রবার (২ সেপ্টেম্বর) সাত ঘণ্টা ধরে জেরা করে দিল্লি পুলিশের ইকোনমিক উইংস।

২০০ কোটি রুপি পাচারের এই মামলায় মূল অভিযুক্ত সুখেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তি।  সুকেশের কাছ থেকে দামী উপহার নেওয়ার অভিযোগ রয়েছে নোরার বিরুদ্ধে।

জানা যায়, অভিযুক্ত সুখেশের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে ইডি এবং দিল্লি পুলিশের ইকোনমিক উইংস।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন নোরাকে ৫০টিরও বেশি প্রশ্ন জিজ্ঞাসা করেন তদন্তকারী কর্মকর্তারা। আর এ তদন্তে সহযোগিতা করেন অভিনেত্রী নিজেই।

উল্লেখ্য, গত আগস্টেই ইডির অতিরিক্ত চার্জশিটে আর্থিক কেলেঙ্কারিকে যুক্ত থাকায় বলিউডের আরেক অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাম উঠে এসেছে। ইডির দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গেছে, জ্যাকুলিন জানতেন সুকেশ একজন জালিয়াত।