দেশজুড়ে

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ এর শরীয়তপুর জেলা কমিটি গঠিত

  জাগোকন্ঠ ২৩ আগস্ট ২০২২ , ১:১৪ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এঁর শরীয়তপুর জেলা কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট সাংবাদিক হাজী এম.এ কাইয়ুম চুন্নু মুন্সী, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মীর শাহাবুদ্দিন (উজ্জ্বল) পিপি. দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সাংগঠনিক সম্পাদক তরুণ সাংবাদিক মাস্টার শফিকুল ইসলাম (সোহেল) এবং সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাহাবুব তালুকদার সহ ২১ সদস্যের বিশিষ্ট শরীয়তপুর জেলার (আসফ) এঁর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

২২ আগস্ট ২০২২ খ্রি. বিকাল ০৩ ঘটিকায় সদর রোড শরীয়তপুর (অসফ) এঁর অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট মীর শাহাবুদ্দিন (উজ্জ্বল), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অসফ) এঁর কেন্দ্রীয় কমিটির সম্মানিত পরিচালক ও ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিল এঁর কেন্দ্রীয় মহাসচিব, হাজী এম.এ কাইয়ুম চুন্নু মুন্সী।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক হানিফ মাল, শেখ নূর মোহাম্মদ বাবুল, শফিকুল ইসলাম, ফিরোজ হোসেন সাদ্দাম, জামাল হোসেন, জিল্লুর রহমান, মোঃ পিন্টু প্রমুখ।

আরও খবর: