রাশিফল

আজকের রাশিফল, ১৮ সেপ্টেম্বর, ২০২২

  জাগো কণ্ঠ ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০২২ , ৩:০৭ পূর্বাহ্ণ

মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। জ্যোতিষ, ভবিষ্যৎ, ভবিষ্যদ্বাণী, দৈনিক রাশিফল, আপনার রাশিফল, দৈনন্দিন ভবিষ্যদ্বাণী জানতে চোখ রাখুন ওয়ান ইন্ডিয়া বাংলার পেজে। আজকের রাশিফল জেনে নিন। আজকের আপনার দিনটি কেমন যাবে দেখে নিন এখানে।

মেষ রাশি

আজ অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি পাবে।p[;’\

বৃষ রাশি

অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে।

মিথুন রাশি

আজ অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। চাকরিজীবীদের পদোন্নতির যোগ। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে।

কর্কট রাশি

সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না। পুরনো দিনের কোনও ঝামেলা মিটে যেতে পারে। আজ সারাদিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভাল হবে। দীর্ঘমেয়াদি কোনও কাজ দ্রুত সেরে ফেলুন।

সিংহ রাশি

সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। চাকরির ক্ষেত্রে মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

কন্যা রাশি

বেশি কথায় অশান্তি হতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

তুলা রাশি

খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা।বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলেবাধা কাটবে।

বৃশ্চিক রাশি

আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

ধনু রাশি

কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। সামাজিক সুনাম পেতে পারেন। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

মকর রাশি

প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সংকেত। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।

কুম্ভ রাশি

আত্মীয়-শোক আসতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হাতছাড়া হওয়ার যোগ। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে।

মীন রাশি

সন্ধ্যায় মাথার যন্ত্রণা বৃদ্ধি। পড়াশোনায় অসুবিধা। ব্যবসায় আয় বৃদ্ধি। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। মায়ের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে।