জাগো কণ্ঠ ডেস্ক ৪ এপ্রিল ২০২৩ , ১১:১৪ পূর্বাহ্ণ
মাহাবুব তালুকদার: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুরে ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন লেগে দুই বোনের মৃত্যু হয়েছে।এসময় সাথে শুয়ে থাকা ছোট বোন মীম (১৩) আগুনে পুড়ে সারা শরীর দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী বেপারী কান্দি গ্রামে নিজ বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সমিয়া (১২) ভাই আরাফাত (০৮)। তারা তিনজনেই আশরাফ আলী গ্রামের বাসিন্দা মনসুর ঢালীর সন্তান ও সখিপুর জি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী ছিলেন।
পুলিশ ও পরিবার সুত্রে জানায়, তারাবির নামাজ পড়ে আরাফাত বাসায় আসে। পরে তিন ভাই বোন একসঙ্গে ঘুমায়। ঘুমানোর সময় হটাৎ আগুন লেগে যায়। এসময় বড় বোন সামিয়া (১৩), মেঝো বোন মীম(১২) ও আরাফাত(০৮) শরীরে আগুন ধরে যায়। এসময় তাদের মা পাশের ঘরে নামাজরত অবস্থায় ছিলেন।
পরে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সামিয়া ও আরাফাতের মৃত্যু হয়। বড় মেয়ে মীমের অবস্থাও গুরুতর।
ঘুমন্ত অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয় বলে নিশ্চিত করে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জি এম আমির হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই। পরে দীর্ঘক্ষন পর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। পরে এম্বুলেন্স ডেকে তাদের চিকিৎসার জন্য ঢাকা পাঠাই। শুনলাম দুই ভাই বোন মারা গেছে। আর বড় মেয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।










