জাগোকন্ঠ ২২ মার্চ ২০২৪ , ১১:৪৯ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে মেয়ের খরচ দিতে এসে স্থানীয় সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়েছেন বাবা আল আমিন তালুকদার । স্থানীয় গত ১৬ মার্চ শনিবার ২০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় আলআমিন তালুকদারকে আটকিয়ে বিজয় মোল্লা ও আলামিন মোল্লা এলোপাতাড়ি মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
মারধরের ঘটনায় স্থানীয় কমিশনার কে বিচার দেয়া হয়। এবং এতে হামলাকারীরা আরো তীব্র ক্ষোভে আলামিন মোল্লার প্রাক্তন স্ত্রী শাহানাজ ইতিকে ঘরে ঢুকে দেশীয় রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের কোলকুড়ি গ্রামে । এ ঘটনায় ডামুড্যা থানায় ৩ জনকে আসামী করে ভুক্তভোগীর বাবা মনোয়ার হোসেন একটি মামলা হয়েছে।
মামলায় আসামিরা এখনো পলাতক রয়েছে। তবে মামলা করেও ভুক্তভোগী মনোয়ার হোসেন বেপারীর পরিবার ঘর ছাড়া। প্রতিনিয়ত বিজয় মোল্যা প্রতিবেশীদের মেসেন্জারে পিস্তল দিয়ে স্বপরিবারে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। যার কারনে হতাশাগ্রস্থ হয়ে নিরাপত্তা হীনতায় ভুগছে পরিবারটি।
জানা যায়, স্থানীয় মনোয়ার হোসেন বেপারীর মেয়ে শাহনাজ ইতিকে আল আমিন তালুকদার এর সাথে ২০১৮ সালে বিয়ে দেন।তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে তাদের বিবাহের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে দু’বছর।কিন্তু তাদের কন্যা সন্তানের খরচ মেটানোর জন্য আলামিন তালুকদার সবসময় প্রতি মাসে ৫০০০ করে টাকা দিতেন ।
আর এই পাঁচ হাজার টাকা দিতেন প্রতিবেশী ফরিদা বেগমের আছে। আর এই ফরিদা বেগমের দুই সন্তান ওই হামলাকারী বিজয় মোল্লা ও আলামিন মোল্লা। তারা দুজনই এলাকায় মাদক,নারী কেলেঙ্কারি ও ইভটিজিংএর সাথে জড়িত। এবং চুরি পর্যন্ত রেকর্ড রয়েছে তার। আর প্রায়সময় রামদা হাতে নিয়ে বিজয় মোল্যা ছবি পোষ্ট করার কথা জানায় এলাকাবাসী।
গত ১৭ তারিখ রোববার সন্ধার সময় বিজয় মোল্লা একটি রামদা দিয়ে ঐ গৃহবধূ শাহনাজ ইতিকে এলোপাতাড়ি কুপিয়ে জঘম করে। গৃহবধুর ভাই সাব্বির বেপারি তাকে বাচাতে এগিয়ে এলে বিজয়ের সাথে আলআমিন মোল্যা তাকে হাতে থাকা রামদা দিয়ে কুপ দেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের স্বজনরা দোষীদের ফাঁসি দাবি করেছেন।
















