দেশজুড়ে

লক্ষ্মীপুরে মাও: আখতার আহমদ ফাউন্ডেশনের  ফ্রি চিকিৎসা পেল ৫ শতাধিক দরিদ্র ও গরীব রোগী

  জাগোকন্ঠ ৯ ডিসেম্বর ২০২৩ , ৭:৫৪ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুর সদর উপজেলার গর্ন্ধব্যপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাঙ্গণে মাও: আখতার আহমদ ফাউন্ডেশনের আয়োজনে অসহায়, গরীব ও দুস্থ ব্যাক্তিদের জন্য বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধপত্র প্রদান করা করে। শুক্রবার(৮ ডিসেম্বর) সকাল ০৯ টায় উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আহম্মদ ফেরদাউস মানিক।
এসময় গর্ন্ধব্যপুর, বারাইপুর,শহরকবসা, পূর্ব গর্ন্ধব্যপুর,দক্ষিণ মান্দারীসহ বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৫শতাধিক রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহন করে।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই সেবা কার্যক্রম এসময় ডায়বেটিস ও মেডিসিন ডাক্তার রেজাউল করিম,জেনারেল মেডিসিন ও নাক, কান,গলা বিশেষজ্ঞ ডা: মো: তারেক,মেডিকেল অফিসার গাইনি ফারজানা জাহান মিতু,সাহারা শারমিন,  আতিকুর রহমান (ডেন্টাল সেবা) সেবা প্রদান করেন। ব্যবস্থাপত্রের সাথে রোগীকে তাৎক্ষনিক ওষুধ প্রদান এবং ডেন্টাল রোগীদের মাঝে টুথপেষ্ট ও ব্রাশ বিতরণ করা হয়।
 মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মাঈন উদ্দিন ফারুক, উপদেষ্টা আবদুল মান্নান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মাহমুদ, সহসাধারণ সম্পাদক আমির হোসেন,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান,সদস্য বোরহান উদ্দিন,রিয়াদ হোসেন খোকন, আহাদের রহমান এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এদিকে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে  এলাকার  অসহায় মানুষগুলো খুবই সন্তোষ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে এসব কার্যক্রম অব্যাহত রাখার দাবী করেন।
প্রসঙ্গত যে, মাওলানা আখতার আহম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর বিভিন্ন ইফতার বিতরণ, ঈদে পোশাক বিতরণ, ব্লাড ক্যাম্পিং, ফ্রি মেডিকেল ক্যাম্পিং, সামাজিক সচেতনতা, ধর্মীয় নসীহারসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আয়োজন করা হয়।
২০১৭ সালে এই ফাউন্ডেশনের গঠন করা হয়। মাওলানা আক্তার হোসেন গত ০৯/১১/২০২৩ ইং তারিখে বার্ধ্যজনিত কারণে চট্টগ্রাম একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন। তারা সন্তান ও তাদের স্বজনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে এই ফাউন্ডেশন গঠন করেন।

আরও খবর: