জাগো কণ্ঠ ডেস্ক ৪ মে ২০২৬ , ৪:২৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালী উপজেলার সন্তান নাজমুল হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ মে ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
মোঃ নাজমুল হাসান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা। ছাত্রজীবনে তেজগাঁও কলেজ থেকে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতিতে যুক্ত থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় পুলিশি নির্যাতন, মামলা ও কারাবরণসহ নানা দমন-পীড়নের শিকার হলেও নিজের অবস্থান থেকে সরে দাঁড়াননি। বরং ধারাবাহিকভাবে সংগঠনের কার্যক্রমে সক্রিয় থেকে নিজেকে একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ ছাত্রনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এর আগে তিনি ঢাকা তেজগাঁও কলেজ ছাত্রদলের রাজনৈতির সাথে যুক্ত ছিলেন
নতুন দায়িত্ব পাওয়ার পর মোঃনাজমুল হাসানদলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবেন।
তিনি আরও জানান, ছাত্ররাজনীতিকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চান। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ – উর রহমান লিপকন নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ছা/উ/জি/আই















