স্বাস্থ্য

মেনকেয়ার সেশন মূল্যায়ন সমাপনী ও পুরষ্কার বিতরন

  জাগোকন্ঠ ২৩ এপ্রিল ২০২৫ , ৫:১৮ পূর্বাহ্ণ

বুধবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঢাকা আরবান প্রোগ্রামের আওতায় মিরপুরের ১, ২, ৫, ৬ ওয়ার্ডের ২৪০ টি দম্পতি এর অংশগ্রহনে মেনকেয়ার বা পিতৃত্বের দায়িত্ববোধ সেশন পরবর্তী মূল্যায়ন সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান মিরপুর মটস্ মিলনায়নে সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা হক তানিয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, স্থানীয় সরকার প্রশাসন, জেলা প্রসাশকের কার্যালয়, ঢাকা ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব যোয়ান্না ডি’ রোজারিও, সিনিয়র ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঢাকা আরবান প্রোগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব যোনাস ক্লারি কস্তা, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, হাজারীবাগ এরিয়া প্রোগ্রাম, এবং ডাঃ সন্তোষ দত্ত, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার, স্বাস্থ্য পুষ্টি ও ওয়াশ কারিগরী প্রকল্প। পরিবারে পিতা হিসেবে বা একজন বাবা হিসেবে দায়িত্ব কর্তব্য কি কি, সন্তান লালন পালনে নারীদের পাশাপাশি পুরুষদের ভূমিকা কি কি তা ১২ টি মেনকেয়ার সেশনের মাধ্যমে ছয়মাস ব্যাপি সিডিউল মোতাবেক সেশন গুলো প্রশিক্ষিত সহায়তাকারী প্রশিক্ষক দ্বারা এই সেশন প্রদান করা হয়েছে। শিশুর জীবনে পিতার প্রভাব, গর্ভধারন, সন্তান জন্মদান, পরিবার পরিকল্পনা, শিশুর পরিচর্যা, জেন্ডার, অহিংস, শিশুর প্রয়োজন ও অধিকার সমূহ, পরিচর্যার বিভাগ ইত্যাদি বিষয়গুলো
অংশগ্রহনকারীদের প্রশিক্ষন প্রদান করা হয়।

অদ্যকার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের অনুভুতিতে পুরুষরা বলেন, এই প্রশিক্ষন আমাদের সিদ্ধান্ত গ্রহনে স্ত্রীদের মতামত গ্রহন, সন্তান লালন পালনে আমাদের দায়িত্ব, পরিবার পরিকল্পনায় নারীদের উপর চাপিয়ে না দিয়ে নিজেরা পদ্ধতি গ্রহন করা, পারিবারিক কাজে অংশগ্রহন করছি এবং গুনগত সময় দিয়ে পরিবারে সমঝোতা ও শান্তি এসেছে। আমরা এ কাজ আগে কম করতাম এখন বেশী বেশী করছি, নিজেদের ভাল করার জন্য প্রশিক্ষনটি খুবই গুরুত্বপূর্ন।

নারীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আগে আমরা এমন সহযোগিতা পাই নি। এই প্রশিক্ষন পাওয়ার পর আমাদের স্বামী এখন আরো যত্নবান, দায়িত্বশীল, ভাল পরিবর্তন হয়েছে যার ফলে আমাদের পরিবারে সমঝোতার মনোভাব বৃদ্ধি পেয়েছে। প্রশিক্ষনটি স্বামী—স্ত্রীদের জন্য প্রদান করাতে অনেক ভাল হয়েছে্। আমাদের পরিবারটিকে আদর্শ ও ভাল করতে এই প্রশিক্ষন সময় উপযোগী ছিল।

প্রধান অতিথি আফরোজা হক তানিয়া বলেন, ওয়ার্ল্ড ভিশনে এই মহতী উদ্যোগ এর জন্য আমরা সরকার পক্ষ সাধুবাধ জানাই এত সুন্দর প্রোগ্রাম যা দম্পতিদের পরিবার উন্নয়নে ভাল নির্দেশনা দিবে। তবে কন্যা সন্তানদেরও আমাদের সম্পদ মনে করে তাদের লেখাপড়া নিশ্চিত করলে তারাই একদিন অনেক বড় রিটার্ন দিবে। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের প্রোগ্রাম শেষে গ্রাজুয়েট দম্পতিদের সম্মাননা হিসেবে পুরষ্কার বিতরন করা হয় ।

এই অনুষ্ঠানে মিরপুর এপির সকল পিএ্ফ এর প্রোগাম অফিসার বৃন্দ অংশগ্রহন ও সহযোগিতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিচার্ড তাপস দাস, প্রোগাম অফিসার।

আরও খবর: