জাগো কণ্ঠ ডেস্ক ১৪ মার্চ ২০২৩ , ১২:০১ অপরাহ্ণ
সিরিজের প্রথম দুই ম্যাচেই এক অঙ্কের ঘরে আউট হয়েছিলেন ডেভিড মালান। প্রথম ইনিংসে ৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে করতে পেরেছিলেন মোটে ৫ রান। তবে সিরিজের শেষ ম্যাচে এসে হাফ সেঞ্চুরির দেখা পেলেন এই ওপেনার। ৪৩ বল খেলে ব্যক্তিগত অর্ধ শতক পূর্ণ করেন মালান।
১২ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৯৫ রান। ডেভিড মালান অপরাজিত আছেন ৫০ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার বাটলারের সংগ্রহ ৩৮ রান।
মঙ্গলবার (১৪ মার্চ) বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই সল্টকে শূন্য রানে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন অভিষিক্ত তানভীর ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম উইকেট।
অবশ্য ৫ রানে সল্টকে হারানোর পর মালান-বাটলারের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। বিশেষ করে ডেভিড মালান এদিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছেন। দ্বিতীয় উইকেটে জস বাটলারকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন পঞ্চাশ রানের জুটিতে দলকে জয়ের পথেই রেখেছেন এই ওপেনার।
এর আগে হোয়াইটওয়াশের লক্ষ্যে শুরুতে ব্যাটিং করতে নেমে লিটন আর শান্তর ব্যাটে ভর করে ১৫৮ রানের পুঁজি গড়ে স্বাগতিকরা।

















