দেশজুড়ে

ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি আবুল বাশার- সম্পাদক শহীদুজ্জামান খান

  জাগোকন্ঠ ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৪৭ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৩-২৫) ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এতে একুশে টেলিভিশন ও দৈনিক জনকন্ঠ জেলা প্রতিনিধি মোঃ আবুল বাশার সভাপতি এবং বাংলাভিশন এবং ভোরের কাগজের জেলা প্রতিনিধি শহীদুজ্জামান খান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

রোববার সন্ধায় শরীয়তপুর জেলায় দৈনিক শরীয়তপুর খবর পত্রিকার প্রধান কার্যালয়ে এক সভায় এ কমিটি ঘোষনা করা হয়।উপজেলা প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি হারুন অর-রশিদের সভাপতিত্বে ও মেহেদি হাসানের সঞ্চালনায় কমিটির সব সদস্যদের উপস্থিতিতে প্রেস ক্লাবের আলোচনা সভা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে হারুন অর-রশিদ (দৈনিক হুংকার- বার্তা সম্পাদক), সহ-সভাপতি : টি. এম. গোলাম মোস্তফা (সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক আজকের শরীয়তপুর),সহ-সভাপতি মাহবুবুর রহমান সরদার(মোহনা টিভি) ,যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম তালুকদার( দৈনিক আমার সংবাদ) ,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সফী(দৈনিক গনমুক্তি) ,কোষাধ্যক্ষ : রায়েজুল আলম(দৈনিক প্রতিদিনের বাংলাদেশ),দপ্তর সম্পাদক: আসাদ গাজী( দৈনিক ইত্তেফাক) ,প্রচার ও প্রকাশনা সম্পাদক : শাহাদাত হোসেন হিরু(দৈনিক যায়যায়দিন) ,ক্রীড়া সম্পাদক : মেহেদী হাসান(দৈনিক ভোরের আকাশ) নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহীর সদস্য হিসেবে নির্বাচিত হন মো. নাসির খান (দৈনিক রুদ্রবার্তা)।

আরও খবর: